আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২০ মে ২০২৬ বুধবার: সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস)-এর ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বুধবার ২০ মে ২০২৬ দুবাইয়ে অনুষ্ঠিত এক সভায় ১৭ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে ডিবিসি নিউজ ও দ্য ডেইলি অবজারভার-এর আরব আমিরাত প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদার পুনরায় সভাপতি এবং বাংলা টিভি ও সিপ্লাস টিভির প্রতিনিধি এম আব্দুল মান্নান পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি নাসিম উদ্দিন আকাশ ও মোহাম্মদ ছালাহউদ্দিন, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন সিকদার, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মনির উদ্দিন মান্না, দপ্তর সম্পাদক মইনুল ইসলাম তালুকদার, প্রচার সম্পাদক ওবায়দুল হক মানিক, সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ সেলিম, অর্থ সম্পাদক ওবায়দুল হক, সহ-অর্থ সম্পাদক নুরুল্লাহ শাহাজাহান খান, সাংস্কৃতিক সম্পাদক মাহবুব সরকার এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাহেদ ছরোয়ার।
এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ আলী রেজা, আব্দুল মান্নান, আলী রশিদ, মো. আরমান চৌধুরী ও আরশাদুল হক।
সভায় নেতৃবৃন্দ জানান, ২০০১ সালে প্রতিষ্ঠিত প্রবাসী সাংবাদিক সমিতি সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি সাংবাদিকদের প্রথম সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে প্রবাসীদের বিভিন্ন সমস্যা, অধিকার ও কল্যাণে কাজ করে আসছে। বিশেষ করে অসহায় ও সমস্যাগ্রস্ত প্রবাসীদের পাশে দাঁড়িয়ে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
নেতারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও প্রবাসীদের স্বার্থে সংগঠনটির কার্যক্রম আরও বিস্তৃত হবে।
সংস্কার/ইএমই
সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকতার মানোন্নয়ন এবং সম্পাদকদের পেশাগত স্বার্থ সুরক্ষার লক্ষ্য নিয়ে ‘ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি)’ গঠন করা হয়েছে। মঙ্গলবার দৈনিক আমার দেশ কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদকরা
ভোলার চরফ্যাশন উপজেলার মাদ্রাজ ইউনিয়নে বিএনপির একটি কার্যালয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মাদ্রাজ ইউনিয়নে সামরাজ বিএনপির একটি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে শনিবার রাজধানীসহ সারা দেশে ব্যাপক কর্মসূচি পালন করবে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। দিনব্যাপী এসব কর্মসূচিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া, মানবিক সহায়তা
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের ৪৮টি ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং ভবিষ্যৎ আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে সমন্বয় কমিটি অনুমোদন করেছে। ঢাকা মহানগর উত্তর এনসিপির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং ভারপ্রাপ্ত