আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১৪ জুন ২০২৬ রবিবার: জুলাই গণঅভ্যুত্থানের সময় আবু সাঈদ হত্যা মামলায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য হাসিবুর রশীদসহ ৩০ আসামির বিরুদ্ধে দেওয়া রায়ের ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
রোববার ১৪ জুন ২০২৬ প্রকাশিত রায়ে মামলার বিস্তারিত পর্যবেক্ষণ, প্রমাণ বিশ্লেষণ, শাস্তি নির্ধারণের যুক্তি এবং আদালতের ব্যাখ্যা তুলে ধরা হয়েছে।
রায়ে ট্রাইব্যুনাল উল্লেখ করেছে, জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ধারাবাহিক ঘটনার ‘প্রথম ধাপ’ ছিল আবু সাঈদের হত্যাকাণ্ড। আদালতের মতে, এটি ওই সময়ের সহিংসতার সূচনাবিন্দু হিসেবে বিবেচিত হয়েছে।
ট্রাইব্যুনাল আরও জানায়, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও ন্যায়সঙ্গতভাবে বিচারপ্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আদালত আশা প্রকাশ করেছে, এই রায় ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে কাজ করবে।
এর আগে গত ৯ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ মামলার রায় ঘোষণা করেন।
রায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ড, তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড, পাঁচজনকে ১০ বছরের কারাদণ্ড, আটজনকে ৫ বছরের কারাদণ্ড এবং ১১ জনকে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া একজন আসামির হাজতে কাটানো সময়কে তার সাজার মেয়াদ হিসেবে গণ্য করা হয়েছে।
সংস্কার/ইএমই
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি চূড়ান্ত হওয়াকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিক্রিয়া জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সব সময় সংলাপ ও কূটনীতির মাধ্যমে উত্তেজনা কমানো এবং সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে। এ ইতিবাচক অগ্রগতিতে
জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর নারী সংসদ সদস্যদের পোশাক নিয়ে মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তাঁর বক্তব্যকে কেন্দ্র করে সংসদে ব্যাপক হট্টগোল সৃষ্টি হলে বিতর্কিত অংশ কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার নির্দেশ দেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। তাঁকে দেশে ফিরিয়ে নিতে বাংলাদেশকে ৩০ দিনের মধ্যে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন পাঠানোর আহ্বান জানিয়েছে আমিরাত। সংশ্লিষ্ট সূত্র জানায়, লন্ডন
ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে যোগ দিতে ভারত সফরে গিয়ে নয়াদিল্লির বিমানবন্দর থেকেই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। রোববার (১৪ জুন) তিনি ঢাকা থেকে দিল্লি যান। উপদেষ্টার ঘনিষ্ঠ সূত্র জানায়, দিল্লি বিমানবন্দরে তাঁকে প্রায় এক ঘণ্টা বসিয়ে রেখে বিভিন্ন বিষয়ে