অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

আবারও ক্রিকেটে ফিরছেন মাশরাফি

মো. ফরিদ হোসেন

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি১০ লিগ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ডেট্রয়েট ফ্যালকন্সের হয়ে খেলবেন মাশরাফি। মাশরাফির পাশাপাশি টি১০ লিগে দল পেয়েছেন আরও দুই ক্রিকেটার ইলিয়াস সানি ও সৈয়দ রাসেল। দীর্ঘদিন ধরে মাঠের বাইরে আছেন তারাও।

এখনও আনুষ্ঠানিকভাবে জাতীয় দল থেকে অবসর নেননি মাশরাফি। ২০১৮ সাল থেকে জাতীয় দলের বাইরে আছেন তিনি। তবে ইনজুরি সমস্যা নিয়ে নিয়মিত ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অংশ নেন ম্যাশ। সংসদ সদস্য নির্বাচিত হবার পরও ক্রিকেট খেলা চালিয়ে যাবার সিদ্ধান্তে প্রায়ই সমালোচনার মুখে পড়তে হয়েছে মাশরাফিকে। তবে ছাত্রনেতৃত্বাধীন আন্দোলনে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হবার পর এখন আর এমপি নন তিনি। এদিকে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত নন রাসেল ও সানি। এছাড়া যুক্তরাষ্ট্রে বিভিন্ন দলের হয়ে অংশ নিবে আরাফাত সানি, কামরুল ইসলাম রাব্বি এবং আলআমিন হোসেন। ঘরোয়া ক্রিকেটে এখনও খেলছেন তারা। সরাসরি চুক্তিতে দল পেয়ে ঐ টুর্নামেন্টে খেলবেন নুরুল হাসান সোহান। ছয় দলকে নিয়ে আগামী ৮১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। অংশ নিতে যাওয়া দলগুলো হলোডেট্রয়েট ফ্যালকন্স, মরিসভিল ইউনিটি, শিকাগো প্লেয়ার্স, ক্যালিফোর্নিয়া বোল্টস, নিউ ইয়র্ক ওয়ারিয়র্স এবং আটলান্টা রাইডার্স।

 

সম্পর্কিত খবর

অনিয়মের অভিযোগে আইসিসির সদস্যপদ স্থগিতের মুখে কানাডা

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বোর্ড পরিচালনায় গুরুতর অনিয়মের অভিযোগে কানাডার সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করেছে। গতকাল রোববার ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত আইসিসি বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আইসিসির এক বিবৃতিতে বলা হয়েছে, ক্রিকেট কানাডা তাদের সদস্যপদ-সংক্রান্ত দায়িত্ব পালনে “গুরুতর লঙ্ঘন”

টাইব্রেকারের আর্সেনালকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ জিতল পিএসজি

চ্যাম্পিয়নস লিগ ফাইনালে রুদ্ধশ্বাস লড়াই শেষে টাইব্রেকারে আর্সেনালকে ৪–৩ গোলে হারিয়ে আবারও ইউরোপ সেরার মুকুট জিতেছে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয় ১–১ সমতায়। এরপর অতিরিক্ত ৩০ মিনিট খেলেও কোনো দল জয় নিশ্চিত করতে পারেনি। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে, যেখানে কপাল

নিরাপত্তা ঝুঁকিতে কলকাতার ৭০ ফুট মেসি ভাস্কর্য : অপসারণের সিদ্ধান্ত

বাতাসে দুলতে দেখা যাওয়ায় কলকাতায় স্থাপিত আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ৭০ ফুট উঁচু ভাস্কর্য সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। কলকাতা মহানগর উন্নয়ন কর্তৃপক্ষের (কেএমডিএ) অধীন লেকটাউন এলাকার একটি

বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ডে হামজা চৌধুরীর জিতলেন তিনটি বড় সম্মাননা

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) আয়োজিত ‘কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৫’। জমকালো এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঙ্গনের ক্রীড়াবিদ, কোচ, সংগঠক