অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন চিফ প্রসিকিউটর আমিনুল

ছবি : সংগৃহীত

সংস্কার ২৪ ফেব্রুয়ারী ২০২৬: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এর নিয়োগ বাতিল করেছে নতুন সরকার। তার স্থলে নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলামগতকাল সকালে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, তাজুল ইসলামের নিয়োগ বাতিল করে আমিনুল ইসলামকে নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হলো।

এদিকে সোমবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিদায়ী ও নবনিযুক্ত চিফ প্রসিকিউটর নিজেদের বক্তব্য দেন। দুপুর ২টায় ট্রাইব্যুনালে প্রবেশ করে সরাসরি চিফ প্রসিকিউটরের কার্যালয়ে যান আমিনুল ইসলাম। সেখানে তাকে স্বাগত জানান অন্যান্য প্রসিকিউটররা।

এ সময় চিফ প্রসিকিউটরের চেয়ারে বসে ছিলেন তাজুল ইসলাম এবং তার সামনের চেয়ারে বসেন আমিনুল ইসলাম। পরে আমিনুল ইসলাম ফুল দিয়ে তাজুল ইসলামকে শুভেচ্ছা জানান। নতুন ও বিদায়ী চিফ প্রসিকিউটর প্রয়োজনীয় নথিপত্রে স্বাক্ষর করেন। এরপর তাজুল ইসলাম নিজ হাতে আমিনুল ইসলামকে চিফ প্রসিকিউটরের চেয়ারে বসিয়ে দেন। এভাবেই তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রতিক্রিয়ায় আমিনুল ইসলাম বলেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। তিনি জানান, জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের আকাঙ্ক্ষা অনুযায়ী বিচারকার্য পরিচালনার চেষ্টা করবেন। দক্ষতা, মেধা ও জ্ঞান দিয়ে মামলাগুলো পরিচালনা করতে চান বলেও উল্লেখ করেন। এজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষীদের সাজা নিশ্চিত করা হবে। তবে যারা অন্যায় করেননি, তারা যেন প্রসিকিউশনের মাধ্যমে কোনো হয়রানির শিকার না হন, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হবে। কারও প্রতি বিদ্বেষমূলক মনোভাব পোষণ না করে আইনের প্রত্যাশা অনুযায়ী বিচারকার্য পরিচালিত হবে।

আমিনুল ইসলাম জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। এছাড়া তিনি ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতির দায়িত্বও পালন করেছেন।

দুপুর সাড়ে ১২টায় ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাজুল ইসলাম। তিনি আশা প্রকাশ করেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের অসমাপ্ত কাজ নতুন চিফ প্রসিকিউটর এগিয়ে নিয়ে যাবেন।

তিনি বলেন, ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে যে বাংলাদেশ গড়ে উঠেছে, তাদের ওপর সংঘটিত নিষ্ঠুরতার বিচার হওয়া প্রয়োজন। যেসব পরিবারের সদস্যরা গুম হয়েছেন এবং আর ফিরে আসবেন না, তারা অন্তত সঠিক বিচারের মাধ্যমে সান্ত্বনা পেতে চান। গত ১৫ বছরে গুম ও খুনের যে বিচারগুলো চলমান আছে, তা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

স্থানীয় নির্বাচনে প্রার্থীদের বাধ্যতামূলক অঙ্গীকারনামা : নিষিদ্ধ দলের সংশ্লিষ্টরা বাইরে

জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচনেও নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রার্থী হওয়া ঠেকাতে নতুন বিধান আনতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য আচরণ বিধিমালায় ‘অঙ্গীকার’ নামে একটি নতুন ধারা যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। ইসি সচিবালয়ের প্রস্তুত করা খসড়া অনুযায়ী, নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের কমিশন

নবম পে স্কেলের শুরুতেই মূল বেতন কার্যকরের দাবি সরকারি কর্মচারীদের

দীর্ঘ ১১ বছর পর দুটি পে স্কেলের সমন্বয়ে নবম পে স্কেল বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। তবে সংগঠনটি প্রথম ধাপেই শতভাগ মূল বেতন (বেসিক) কার্যকরের দাবি জানিয়েছে। রোববার সংগঠনের আহ্বায়ক আবদুল মালেক ও সদস্য সচিব

১ জুলাই থেকে কার্যকর নবম পে স্কেল : কম বেতনভোগীদের বাড়তি সুবিধা

দীর্ঘদিনের আলোচনার পর আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন কাঠামো কার্যকর হচ্ছে। নতুন এই পে স্কেলের আওতায় আধা-স্বায়ত্তশাসিত ও স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তা-কর্মচারীরাও সুবিধা পাবেন। সচিবালয়ে ২১ মে নবম পে স্কেল চূড়ান্ত করতে গঠিত সচিব কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

স্থানীয় নির্বাচনে বড় পরিবর্তনের আভাস : আরপিও পুনর্লিখন

স্থানীয় সরকার নির্বাচনকে আরও সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক করতে আইন, বিধিমালা ও আচরণবিধিতে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সহজ ভাষায় নতুনভাবে পুনর্লিখনের সম্ভাবনাও আলোচনা হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচন অধ্যাদেশ সংসদে পাস হওয়ার পর নির্বাচন