অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

আটলান্টিকে অভিবাসীবাহী নৌকাডুবি : ১২ জনের মরদেহ উদ্ধার নিখোঁজ ১৫০

ছবি : ইন্টারনেট

সংস্কার ২৭ ডিসেম্বর ২০২৫: আটলান্টিক মহাসাগরে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় ভয়াবহ প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। স্পেনের কানারি দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে যাত্রাকালে পশ্চিম আফ্রিকার উপকূলবর্তী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ক্যামিনান্দো ফ্রন্টেরাস ও সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।

সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, নৌকাটিতে প্রায় ২০০ জন অভিবাসী ছিলেন। দুর্ঘটনার পর এখন পর্যন্ত ৩০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিরা এখনও নিখোঁজ থাকায় ১৫০ জনের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, নৌকাটি পশ্চিম আফ্রিকার সেনেগাল উপকূল থেকে যাত্রা শুরু করেছিল। সমুদ্রে পৌঁছানোর পর নৌকার দুটি ইঞ্জিনই বিকল হয়ে যায়। এতে নৌকাটি নিয়ন্ত্রণ হারায় এবং একপর্যায়ে ডুবে যায়। নৌকাডুবির সময় যাত্রীরা পানিতে পড়ে গেলে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটে।

ক্যামিনান্দো ফ্রন্টেরাসের প্রধান হেলেনা মালেনো গারসন এ ঘটনাকে একটি মানবিক বিপর্যয় হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে যখন বড়দিনের উৎসব উদযাপিত হচ্ছে, তখন শত শত পরিবার তাদের প্রিয়জন হারানোর শোকে ভেঙে পড়েছে। আন্তর্জাতিক মানবাধিকার ও অভিবাসন সংস্থাগুলোর মতে, কানারি দ্বীপপুঞ্জগামী আটলান্টিক রুটটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অভিবাসন পথগুলোর একটি। উন্নত জীবনের আশায় প্রতিবছর হাজারো মানুষ এই ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করে, যার বড় একটি অংশ প্রাণঘাতী দুর্ঘটনার শিকার হয়।

ঘটনার পর সেনেগাল কর্তৃপক্ষ নৌকাডুবির কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। একই সঙ্গে বিভিন্ন মানবাধিকার সংগঠন নিরাপদ অভিবাসন ব্যবস্থা জোরদার এবং সমুদ্রপথে উদ্ধার কার্যক্রম আরও কার্যকর করার আহ্বান জানিয়েছে। নিহত অভিবাসীরা কোন দেশের নাগরিক ছিলেন, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এদিকে অভিবাসন পর্যবেক্ষণকারী সংস্থা ওয়াকিং বর্ডার্স জানিয়েছে, ২০২৪ সালে আনুমানিক ৯ হাজার ৭৫৭ জন মানুষ এই ঝুঁকিপূর্ণ পথে ইউরোপে যাওয়ার চেষ্টা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। তথ্যসূত্র: ক্যামিনান্দো ফ্রন্টেরাস, আনাদোলু এজেন্সি।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন ড. খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি সাইপ্রাসের বহুপক্ষীয়তাবিষয়ক বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকুরিসকে পরাজিত করে এক বছরের জন্য এই মর্যাদাপূর্ণ পদে নির্বাচিত হন। মঙ্গলবার ২ জুন ২০২৬ নিউইয়র্কে

বেনাপোল সীমান্তে ১০ জনের মানবেতর দিন : পরিদর্শনে বিজিবি অধিনায়ক

যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে বিএসএফের ঠেলে পাঠানো ১০ জন নারী-পুরুষ ও শিশু এখনও শূন্যরেখায় অবস্থান করছেন। টানা দ্বিতীয় দিনের মতো তারা মানবেতর জীবন কাটাচ্ছেন। এ পরিস্থিতিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন যশোর ৪৯ বিজিবি

সমুদ্র নিরাপত্তায় নতুন ডুবোড্রোন তৈরি করবে অকাস জোট

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া তাদের প্রতিরক্ষা জোট ‘অকাস’-এর অধীনে নতুন মানববিহীন ডুবোযান বা ডুবোড্রোন প্রযুক্তি উন্নয়নের ঘোষণা দিয়েছে। সমুদ্রের তলদেশে নজরদারি, তথ্য সংগ্রহ এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে এই প্রযুক্তি ব্যবহার করা হবে। সিঙ্গাপুরে অনুষ্ঠিত শাংরি-লা ডায়ালগ নিরাপত্তা সম্মেলনে

বিশ্বকাপ স্টেডিয়াম এলাকায় ড্রোন নিষিদ্ধ : কঠোর নিরাপত্তা চালু যুক্তরাষ্ট্রে

আগামী ১১ জুন শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। এ উপলক্ষে ম্যাচ অনুষ্ঠিত স্টেডিয়াম এবং টুর্নামেন্ট-সংশ্লিষ্ট ফ্যান ইভেন্ট এলাকাগুলোর ওপর ড্রোন ও অন্যান্য উড়োজাহাজ উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন