অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

আগাম হামলার হুঁশিয়ারি ইরানের : মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের শঙ্কা

ছবি : সংগৃহীত

সংস্কার ৮ জানুয়ারী ২০২৬: মধ্যপ্রাচ্যে নতুন করে ভয়াবহ যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। একের পর এক হুমকি ও পাল্টা হুঁশিয়ারিতে উত্তেজনা চরমে উঠেছে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে। ভেনেজুয়েলায় ঢুকে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে যাওয়ার ঘটনার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিষয়ে বিশ্বনেতারা আরও সতর্ক হয়ে উঠেছেন। এরই ধারাবাহিকতায় তিনি মধ্যপ্রাচ্যের দেশ ইরানেও হামলার হুমকি দেন। এর একদিনের মধ্যেই মার্কিন মদদপুষ্ট ইসরায়েল ইরান, লেবানন ও ফিলিস্তিনের পশ্চিম তীরের সঙ্গে একযোগে যুদ্ধের প্রস্তুতি নিতে নিজেদের প্রতিরক্ষা বাহিনীকে নির্দেশ দেয়।

এই পরিস্থিতিতে শত্রুপক্ষের বিরুদ্ধে আগাম হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। মঙ্গলবার এক বিবৃতিতে ইরানিয়ান ডিফেন্স কাউন্সিল জানায়, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বা দেশটিতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হলে তার কঠোর ও দাঁতভাঙা জবাব দেওয়া হবে। কাউন্সিল জানায়, তারা শুধু হামলার পর পাল্টা জবাবেই সীমাবদ্ধ থাকবে না; বরং যেকোনো দৃশ্যমান হুমকির লক্ষণ বিবেচনায় নিয়ে আগাম পদক্ষেপ নেবে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র ইউনিটের সক্ষমতা যাচাইয়ে সামরিক মহড়া চালানোর দুই দিন পর এই হুঁশিয়ারি দেওয়া হয়।

এদিকে ইরানে মুদ্রাস্ফীতি ও মুদ্রার মানের বড় ধরনের পতনের কারণে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ চলছে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ প্রকাশ্যে স্বীকার করেছে, এই বিক্ষোভে তাদের সম্পৃক্ততা রয়েছে। একই সঙ্গে বিক্ষোভে প্রকাশ্য সমর্থন জানিয়ে ইরানের বর্তমান সরকার উৎখাতের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসব বিক্ষোভ দমনে হিমশিম খাচ্ছে ইরানের নিরাপত্তা বাহিনী।

এই প্রেক্ষাপটেই আগাম হামলার হুঁশিয়ারি দিয়ে বিবৃতি জারি করে ইরানিয়ান ডিফেন্স কাউন্সিল। ২০২৫ সালের জুনে ইরান-ইসরায়েল সংঘাতের পর এই কাউন্সিল গঠিত হয়। বিবৃতিতে বলা হয়, ইরানের নিরাপত্তা, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা তাদের কাছে রেডলাইন। কোনো ধরনের আগ্রাসন বা শত্রুতামূলক আচরণের কঠোর জবাব দেওয়া হবে এবং যারা আক্রমণ করবে, তাদের একই কায়দায় পাল্টা আঘাত করা হবে। তবে বিবৃতিতে কোনো নির্দিষ্ট দেশের নাম উল্লেখ করা হয়নি।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

মালয়েশিয়ায় ১৬ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট নিষিদ্ধ

শিশু ও কিশোরদের অনলাইনে ক্ষতিকর কনটেন্ট থেকে সুরক্ষা দিতে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। এখন থেকে ১৬ বছরের কম বয়সীরা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অ্যাকাউন্ট খুলতে পারবে না। সোমবার ১ জুন ২০২৬ থেকে নতুন এই নিয়ম কার্যকর হয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়ার যোগাযোগ ও মাল্টিমিডিয়া কমিশন

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৭

উপসাগরীয় অঞ্চলে বাড়তি উত্তেজনার মধ্যে কুয়েতে অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ ঘটনায় চার মার্কিন সেনা ও তিনজন বেসামরিক ঠিকাদারসহ মোট সাতজন আহত হয়েছেন। ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হামলার দায় স্বীকার করে জানায়, দক্ষিণ ইরানের বন্দর আব্বাস

হাজিদের জন্য বাদশাহ সালমানের উপহার : ৮০ ভাষায় ১৯ লাখ কুরআন

হজ পালন শেষে দেশে ফেরা হাজিদের জন্য বিশেষ উপহার ঘোষণা করেছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। তার পক্ষ থেকে ৮০টিরও বেশি ভাষায় অনূদিত পবিত্র কুরআনের মোট ১৯ লাখ কপি বিতরণ করা হচ্ছে। সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নিজ দেশে ফিরে যাওয়া হাজি এবং হজে দায়িত্ব পালনকারী

যুক্তরাষ্ট্র-সমন্বয়ে ইরানে আরব আমিরাতের হামলা : উপসাগরে নতুন উত্তেজনা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযানে অংশ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই), এমন দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ চলাকালীন এবং যুদ্ধবিরতির সময়েও ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে একাধিক বিমান হামলা চালিয়েছে আবুধাবি