অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

আগামী বছর ২০২৬ সালের হজ্ব যাত্রীদের জন্য সুখবর - প্যাকেজের খরচ কমানোর

ছবি : ইন্টারনেট

সংস্কার, ২৮ সেপ্টেম্বর ২০২৫:  সরকারি ব্যবস্থাপনার হজ্বযাত্রীদের জন্য তিনটি প্যাকেজ ঘোষণা করা হয়। ধর্মবিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এর ফলে কিছুটা বিমান ভাড়া কমিয়ে আগামী বছরের তুলনায় হজ্ব পালনের খরচ, চলতি বছরের চেয়ে কমবে বলে আশা করা হচ্ছে। হাতে সময় কম থাকার কারণে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে‌ একটি নির্দিষ্ট অংকের বিমান ভাড়া ধরে আগামী বছর ২০২৬ সালের হজ্ব যাত্রীদের জন্য তিনটি প্যাকেজের ঘোষণা করা হবে। চলতি বছর দুটি প্যাকেজ ছিল, এখন থেকে তিনটি হবে। অন্যদিকে, চলতি বছরের মতো আগামী বছরও বেসরকারি ব্যবস্থাপনার হজ্বযাত্রীদের জন্য একটি নিদির্ষ্ট প্যাকেজ নির্ধারণ করা হবে। এ কারণে হজ্ব এজেন্সিগুলো নির্দিষ্ট প্যাকেজের নিচে কোনো প্যাকেজ ঘোষণা করতে পারবে না। 

 

২৮ সেপ্টেম্বর ২০২৫ (বিকেল বেলা) সচিবালয়ে হজ্ব ব্যবস্থাপনাসংক্রান্ত নির্বাহী কমিটির সভা হওয়ার কথা। এই কমিটির সভাপতি ধর্মবিষয়ক উপদেষ্টা। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার শীর্ষ কর্মকর্তারা এ কমিটিতে সদস্য হিসেবে উপস্থিত থাকবেন। এ সভায় হজ্বের নির্দিষ্ট প্যাকেজের অনুমোদন দেওয়া হবে বলে ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন। 

 

চলতি বছর হজ্ব পালনের সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ-১ এর মাধ্যমে খরচ ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা  হিসাব করা হয়। এবং প্যাকেজ-২ এর মাধ্যমে হজ্ব পালনে খরচ ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা ধরা হয়। আর বেসরকারিভাবে হজ্ব পালনে সর্বনিম্ন খরচ নির্ধারণ করে দেওয়া হয় ৪ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা। এর ভিত্তিতে প্যাকেজ নির্ধারণ করছে হজ্ব এজেন্সিগুলো।

আগামী বছর হারাম শরীফের একেবারে কাছাকাছি ৫০০ থেকে ৭০০ মিটারের মধ্যে হোটেলের সকল ধরনের সুযোগ-সুবিধা দিয়ে একটি প্যাকেজ করা হবে। গত বছরের তুলনায় প্যাকেজ-২ এ আরও বেশী সুযোগ-সুবিধা বাড়িয়ে এই প্যাকেজটি করা হবে। এক্ষেত্রে খরচও পড়বে একটু বেশি। অন্য আরেকটি প্যাকেজ হবে হারাম শরীফের ২ কিলোমিটারের মধ্যে। যেটা এবার প্যাকেজ-১ এ ছিল। এই প্যাকেজের খরচ গতবারের চেয়ে কিছুটা কমবে বলে আশা করা হয়।

 

তৃতীয় প্যাকেজ হবে হারাম শরীফ থেকে দূরবর্তী আজিজিয়া এলাকায় আবাসন সুবিধা সংবলিত। এটি হবে সবচেয়ে সাশ্রয়ী প্যাকেজ। এই প্যাকেজের মাধ্যমে হজ্ব পালনে সাড়ে চার লাখ টাকার মতো খরচ হবে বলে ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা যায়। অন্যদিকে, বেসরকারি ব্যবস্থাপনায় হজ্ব পালনে এজেন্সিগুলোর জন্য যে, প্যাকেজ নির্ধারণ করে দেওয়া হবে, এক্ষেত্রে চলতি বছরের তুলনায় খরচ কিছুটা কম হবে এমন তথ্য জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

সংস্কার/ইএফহ

সম্পর্কিত খবর

স্থানীয় নির্বাচনে প্রার্থীদের বাধ্যতামূলক অঙ্গীকারনামা : নিষিদ্ধ দলের সংশ্লিষ্টরা বাইরে

জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচনেও নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রার্থী হওয়া ঠেকাতে নতুন বিধান আনতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য আচরণ বিধিমালায় ‘অঙ্গীকার’ নামে একটি নতুন ধারা যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। ইসি সচিবালয়ের প্রস্তুত করা খসড়া অনুযায়ী, নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের কমিশন

নবম পে স্কেলের শুরুতেই মূল বেতন কার্যকরের দাবি সরকারি কর্মচারীদের

দীর্ঘ ১১ বছর পর দুটি পে স্কেলের সমন্বয়ে নবম পে স্কেল বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। তবে সংগঠনটি প্রথম ধাপেই শতভাগ মূল বেতন (বেসিক) কার্যকরের দাবি জানিয়েছে। রোববার সংগঠনের আহ্বায়ক আবদুল মালেক ও সদস্য সচিব

১ জুলাই থেকে কার্যকর নবম পে স্কেল : কম বেতনভোগীদের বাড়তি সুবিধা

দীর্ঘদিনের আলোচনার পর আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন কাঠামো কার্যকর হচ্ছে। নতুন এই পে স্কেলের আওতায় আধা-স্বায়ত্তশাসিত ও স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তা-কর্মচারীরাও সুবিধা পাবেন। সচিবালয়ে ২১ মে নবম পে স্কেল চূড়ান্ত করতে গঠিত সচিব কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

স্থানীয় নির্বাচনে বড় পরিবর্তনের আভাস : আরপিও পুনর্লিখন

স্থানীয় সরকার নির্বাচনকে আরও সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক করতে আইন, বিধিমালা ও আচরণবিধিতে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সহজ ভাষায় নতুনভাবে পুনর্লিখনের সম্ভাবনাও আলোচনা হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচন অধ্যাদেশ সংসদে পাস হওয়ার পর নির্বাচন