অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

আকাশে উড়ল বিশ্বের সবচেয়ে বড় বিমান

আকাশে উড়ল বিশ্বের সবচেয়ে বড় বিমান

সফলভাবে উড্ডয়ন করেছে বিশ্বের সবচেয়ে বড় বিমানটি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মোজাভি মরুভূমি থেকে  উড্ডয়ন করা বিমানটিকে বিশ্বের সবচেয়ে বড় বিমান বলে দাবি করেছে কর্তৃপক্ষ স্ট্রাটোলঞ্চ সিস্টেম করপোরেশন। এই বিমানটির উদ্যোগ নিয়েছিল মাইক্রোসফটের প্রয়াত সহ-প্রতিষ্ঠাতা পল অ্যালেন। সাদা রঙের বিমানটিকে রক নামে ডাকা হয়। যেটির পাখার প্রসার হবে একটি ফুটবল মাঠের মতো। ছয়টি ইঞ্জিনচালিত বিমানটিতে জোড়া অবয়ব। দেখলে মনে হবে দুটো বিমান পাশাপাশি জোড়া লাগানো হয়েছে। স্থানীয় সময় সকাল সাতটায় বিমানটি আকাশে উড্ডয়ন করে। পাঁচ লাখ টন পাউন্ডের অন্যান্য মহাকাশযান বহন করার মতো সক্ষম বিমানটি। এটি প্রায় ৩৫ হাজার ফুট উচ্চতায় উড়তে পারবে। মোজাবি বিমান ও মহাকাশ বন্দরে নিরাপদে নেমে আসার আগে ঘণ্টা দুয়েক আকাশে উড্ডয়ন করেছিল এটি। বিমানটি যখন মাটিতে নামে তখন কয়েক হাজার লোক চিৎকার দিয়ে উল­াস প্রকাশ করেন। স্ট্রাটোলঞ্চের প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়ান ফ্লয়েড বলেন, আমাদের প্রথম উড্ডয়ন চমৎকারই হয়েছে। ভূমিতে অবতরণ ব্যবস্থাকে আরও নমনীয় করতে একটি বিকল্প বের করে দেবে আমাদের আজকের ফ্লাইট। স্ট্রাটোলঞ্চ টিমের জন্য আমরা গর্ব করছি।

সম্পর্কিত খবর

ইউরোপীয় আইন লঙ্ঘনের অভিযোগে গুগলের বিরুদ্ধে বড় জরিমানার প্রস্তুতি

ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল বাজার আইন (ডিএমএ) লঙ্ঘনের অভিযোগে প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের বিরুদ্ধে কয়েকশ কোটি ইউরো পর্যন্ত জরিমানা আরোপের প্রস্তুতি চলছে। জার্মান সংবাদমাধ্যম হ্যান্ডেলসব্লাট এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, এ বিষয়ে

ব্যক্তিগত সমস্যায় এআই চ্যাটবটের ওপর ঝুঁকছে ইউরোপের তরুণরা

ইউরোপের অনেক তরুণ এখন ব্যক্তিগত ও মানসিক বিষয় নিয়ে আলোচনা করতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবটকে ‘বিশ্বস্ত বন্ধু’ হিসেবে দেখছেন। সম্প্রতি প্রকাশিত ইপসোস বিভিএ-এর এক জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপে অংশ নেওয়া ৩ হাজার ৮০০ তরুণের মধ্যে ৫১ শতাংশ জানিয়েছেন, মানসিক স্বাস্থ্য ও ব্যক্তিগত সমস্যা নিয়ে

বিপিএলএক্স ২০২৬-এ এনার্জিপ্যাকের আধুনিক বিদ্যুৎ প্রযুক্তির প্রদর্শনী

বাংলাদেশ পাওয়ার অ্যান্ড লাইটিং এক্সপো (বিপিএলএক্স) ২০২৬-এ দেশের শীর্ষ বিদ্যুৎ প্রকৌশল প্রতিষ্ঠান এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেড তাদের সর্বাধুনিক বিদ্যুৎ প্রযুক্তি পণ্য প্রদর্শন করেছে। এ প্রদর্শনীতে জ্বালানি খাতের ভবিষ্যৎ নিয়ে বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকেরা আলোচনা ও বিশ্লেষণ করেন।

প্রযুক্তি দুনিয়ার ৫ প্রভাবশালী তারকা : সাফল্য পরিবার ও ব্যতিক্রমী জীবন

প্রযুক্তি খাতে শীর্ষে থাকা পাঁচ জায়ান্টের ব্যক্তিগত জীবন, সংগ্রাম ও ভবিষ্যৎ ভাবনা নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। ইলন মাস্ক: ব্যর্থতা পেরিয়ে শীর্ষে, পরিবারে বিশেষ গুরুত্ব: বিশ্বের শীর্ষ ধনকুবেরদের একজন ইলন মাস্ক ছোটবেলা থেকেই প্রযুক্তিতে পারদর্শী; ১৩ বছর বয়সে সফটওয়্যার তৈরি করেন এবং ১৭ বছর