আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ৬ জুন ২০২৬ শনিবার: ইরানের সর্বোচ্চ নেতার একজন সামরিক উপদেষ্টা জানিয়েছেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সম্ভাব্য যেকোনো চুক্তি ট্রাম্প প্রশাসনের অবরুদ্ধ করে রাখা ২৪ বিলিয়ন ডলারের ইরানি সম্পদ মুক্তির ওপর নির্ভর করছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, নতুন করে সংঘাতে জড়ালে যুক্তরাষ্ট্রকে একটি “অন্ধকার করিডোরে” ঠেলে দেওয়া হবে।
তেহরানে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনির সামরিক উপদেষ্টা মহসেন রেজায়েই বলেন, আলোচনা বর্তমানে অচলাবস্থায় রয়েছে এবং এই পরিস্থিতি ভাঙার দায়িত্ব ট্রাম্পের। “বল এখন ট্রাম্পের কোর্টে,” বলেন তিনি।
রেজায়েই জানান, চুক্তি স্বাক্ষরের সঙ্গে সঙ্গে অবরুদ্ধ অর্থের মধ্যে ১২ বিলিয়ন ডলার তাৎক্ষণিকভাবে মুক্তি দিতে হবে। বাকি ১২ বিলিয়ন ডলার পরবর্তী ধাপে পর্যায়ক্রমে ছাড় করতে হবে।
তার মতে, এই অর্থ মুক্ত করা তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আস্থা গড়ার জন্য অত্যন্ত জরুরি। তিনি বলেন, ট্রাম্প যদি ইরানের সঙ্গে চুক্তি করতে চান, তাহলে এই ২৪ বিলিয়ন ডলারই হবে আস্থার পরীক্ষা। যুক্তরাষ্ট্রকে সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। রেজায়েই জোর দিয়ে বলেন, “এটি আমাদের অর্থ, আমেরিকার নয়।”
গত সপ্তাহে ট্রাম্প মুজতবা খামেনির সঙ্গে সম্ভাব্য সাক্ষাতের ইঙ্গিত দেওয়ার পর রেজায়েই এসব মন্তব্য করেন। তবে তিনি দুই নেতার মধ্যে বৈঠকের সম্ভাবনা নাকচ করে জানান, বর্তমানে দুই দেশের মধ্যে আলোচনা স্থগিত রয়েছে।
সংস্কার/ইএমই
দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর ইরান ও যুক্তরাষ্ট্র শান্তি চুক্তিতে পৌঁছেছে। চুক্তির আওতায় হরমুজ প্রণালি টোলমুক্তভাবে উন্মুক্ত করা এবং মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। রোববার (১৪ জুন) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম পৃথকভাবে এ তথ্য
সৌদি আরবে প্রিমিয়াম রেসিডেন্সি হোল্ডারদের জন্য পৃথক ওয়ার্ক পারমিট নেওয়া বাধ্যতামূলক করেছে দেশটির শ্রমবাজার ব্যবস্থাপনা বিষয়ক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘কিউয়া’। নতুন নিয়ম অনুযায়ী, এ পারমিটের জন্য ১০০ সৌদি রিয়াল ফি নির্ধারণ করা হয়েছে। সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত কিউয়া প্ল্যাটফর্মের
মালয়েশিয়ায় রোহিঙ্গা শরণার্থীদের বিরুদ্ধে নতুন করে বিদ্বেষমূলক প্রচারণা শুরু হয়েছে। ‘আকু আনাক মালয়েশিয়া’ নামে চেঞ্জ ডট অর্গে চালু হওয়া একটি অনলাইন পিটিশনে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কাছে রোহিঙ্গাদের দেশ থেকে বহিষ্কারের দাবি জানানো হয়। মাত্র কয়েক সপ্তাহে পিটিশনটিতে প্রায় সাড়ে চার লাখ স্বাক্ষর জমা পড়ে
পাকিস্তানের মুজাফফরাবাদের কাছে দেশটির সেনাবাহিনীর এভিয়েশনের একটি এমআই-১৭ হেলিকপ্টার বুধবার (১০ জুন) বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা সব সামরিক সদস্য নিহত হয়েছেন। পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ শাখা (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। আইএসপিআরের ভাষ্য অনুযায়ী,