অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ফ্লাইওভার চাই

ফেনীর মহীপালের পর গুরুত্বপূর্ণ যান চলাচলের জায়গা হলো লালপোল এলাকা। ফেনীর সদর উপজেলা ৬টি ইউনিয়ন এবং সোনাগাজী উপজেলা ৯টি ইউনিয়নের যোগাযোগ হয় এই লালপোল এলাকা দিয়ে। এই জায়গা দিয়ে প্রতিদিন প্রায় হাজার সিএনজি, ৩৫টি টাউন সার্ভিস, সোনাগাজী গামী ৫৫টি বাস, ৬০টি উপকূলসহ বিভিন্ন ছোট বড় গাড়ি প্রতিদিন দুটি ইউর্টান দিয়ে ফেনী পৌঁছায়। কিন্তু ওভার পাস বা আন্ডারপাস সিস্টেম না থাকায় প্রতিটা যানবাহনকে ঝুঁকি নিয়ে ইউর্টান পার হতে হয়। ঢাকা-চট্টগ্রামগামী বড় বড় বাসট্রাকগুলো খুব দ্রুত গতিতে চলাচল করে বিধায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এতে অনেক হতাহতের ঘটনাও ঘটে। বড় গাড়িগুলোর জন্য যদিও আরো ১০০ মিটার উত্তরে একটা ইউর্টান বানিয়ে দেওয়া আছে। কিন্তু গাড়িগুলো ইউর্টান ব্যবহার করে না। বর্তমানে প্রতিদিন জন ট্রাফিক পুলিশ নিয়োজিত থাকেন এখানে। তারা সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গাড়ি নিয়ন্ত্রণের কাজ করেন। তারপরও এখানে গাড়ি তাদের পক্ষে নিয়ন্ত্রণ করা কষ্টকর হয়। কর্তৃপক্ষের পক্ষ থেকে অনেকবার আশ্বাস দেওয়ার পরও এখানে ফ্লাইওভার নির্মাণের বিষয়ে কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। তাই অতি দ্রুত ফেনীর লালপোল এলাকায় ফ্লাইওভার স্থাপনের দাবি জানাচ্ছি।

মাজহারুল ইসলাম শামীম, ফেনী সরকারি কলেজে, ফেনী।

সম্পর্কিত খবর

ক্যাম্পাসের হলে নিরাপত্তা চাই

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি হলের মধ্যে খালেদা জিয়া হল অন্যতম। এটি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়েছে। হলটি পুরাতন হওয়ায় এখানে মাঝে মাঝে বৈদ্যুতিক শর্ট সার্কিটসহ বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হলেও কর্তৃপক্ষের জোরালো কোনো পদক্ষেপ নিতে দেখা যায় না।

প্রধান সড়কে ভাঙা মূর্তি

ঢাকার দোহারে সাবেক রতন চত্বরে স্থাপিত মূর্তিটি ভেঙে রাস্তার উপর রাখা হয়। এক মাস অতিক্রম হলেও এখন পর্যন্ত সেই মূর্তিটার ভাঙা অংশ প্রধান সড়ক থেকে অপসারণ করা হয়নি। এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত বাস, ট্রাক, মোটরসাইকেল, রিকশা, ইজিবাইক ও অন্যান্য যানবাহন চলাচল করে।

ব্যাংক লুটেরাদের শাস্তি চাই

ব্যাপক ঋণ জালিয়াতির মাধ্যমে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে এস আলম গ্রুপ। গুঞ্জন উঠেছে যে, এই সব ঋণ কেলেংকারীর পিছনে সাবেক সরকারের উচ্চ পর্যায়ের কর্তাব্যক্তিরা জড়িত। এস আলম এখন স্বপরিবারে বিদেশে পলাতক। এস আলম গ্রুপের সবগুলো ব্যাংকে তারল্য ঘাটতি। গ্রাহকদের টাকা দিতে পারছেন না কোনো ব্যাংক।

ক্যাম্পাসে পর্যাপ্ত টয়লেট চাই

রাজশাহী বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। এই ৭৫৩ একরের ক্যাম্পাসকে বলা হয় ‘প্রাচ্যের ক্যামব্রিজ’। বাংলাদেশের প্রথম স্বয়ংসম্পূর্ণ ডিজিটাল ক্যাম্পাস বলেও দাবি করে রাবি প্রশাসন। তবে বিশ্ববিদ্যালয়ের নানান সেক্টরে রয়েছে অসম্পূর্ণতা। এর মধ্যে অন্যতম হলো নিচ তলাতে নারী শিক্ষার্থীদের জন্য আলাদা টয়লেট না থাকা।