অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

তামিমের পঞ্চাশের ‘পঞ্চাশ’

মো. আবিদুজ্জামান                   

ডানেডিনে প্রথম ওয়ানডেতে কিউইদের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ট্রেন্ট বোল্টের করা ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বল উড়িয়ে মেরেছিলেন বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল। হয়তো তিনি বোঝাতে চেয়েছিলেন দিনের বাকি সময়টা বেশ ভালোই যাবে। ওই ছক্কা হাঁকিয়েই দলের এবং নিজের রানের খাতা খুলেছিলেন তামিম। কিন্তু ট্রেন্ট বোল্টের বিধ্বংসী বোলিং আর ব্যাটসম্যানদের দায়িত্বজ্ঞানহীন শটে দিনের সূর্যটা সেদিন মেঘে ঢাকা পড়েছিল।ক্রাইস্টচার্চে দ্বিতীয় ওয়ানডেতে সেই ট্রেন্ট বোল্টকে উড়িয়ে না মারতে পারলেও বলকে মাটি কামড়ে সীমানা ছাড়া করেছেন বাংলাদেশ অধিনায়ক। এরপর ম্যাচের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে লিটন দাস ফিরে গেলেও তামিম তার চরিত্র পাল্টাননি। খোলসেবন্দি সৌম্য সরকারকে নিয়ে অপর প্রান্তে ধীরে ধীরে সাবলীল ব্যাট করতে থাকেন তামিম ইকবাল।

সর্বশেষ - বিনোদন

সম্পর্কিত খবর

ক্রিকেটার নাঈমকে পুলিশি নির্যাতনের অভিযোগ : তদন্ত ও শাস্তির দাবি

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে চট্টগ্রামে পুলিশ শারীরিকভাবে নির্যাতন করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) উদ্বেগ প্রকাশ করে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে। একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

বাংলাদেশ পাঞ্জায় চ্যাম্পিয়ন ওসমানী : রানারআপ ডাক্তার ইব্রাহীম শুভ

রাজধানীর বনানীতে বাংলাদেশ পাঞ্জা এসোসিয়েশনের আয়োজনে ব্যাপক দর্শক উপস্থিতির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে জাতীয় পাঞ্জা প্রতিযোগিতা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ১০০ জন প্রতিযোগী এতে অংশ নেন। শুক্রবার ১২ জুন ২০২৬ অনুষ্ঠিত সবচেয়ে আলোচিত ম্যাচে সারা দেশের এক নম্বর র‌্যাংকিংয়ের লড়াইয়ে

বর্ণাঢ্য উদ্বোধনের মধ্য দিয়ে শুরু ২০২৬ ফুটবল বিশ্বকাপ

জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠেছে ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপের। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও কিছুটা দেরিতে আয়োজন শুরু হয়। এরপরই রঙিন পরিবেশনায় শুরু হয় বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর।

শুরু হচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ : মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ আজ

ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর ২০২৬ ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে আজ। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকো ‘গ্রুপ এ’-তে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। বৃহস্পতিবার ১১ জুন ২০২৬ রাতে মেক্সিকো সিটির ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এর আগে একই ভেন্যুতে হবে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান।