অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

আমরা জবাব দেবো এবং সেটাই চূড়ান্ত: হিজবুল্লাহ মহাসচিব

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইসমাইল হানিয়়া এবং হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডার ফুয়়াদ শুকুরকে হত্যার পর যুদ্ধ নতুন অধ্যায়ে় পৌঁছেছে।

ফুয়াদ শুকুরের জানাযা ও দাফন অনুষ্ঠানের আগে দেয়া ভাষণে একথা বলেন হিজবুল্লাহ মহাসচিব। তিনি বলেন, এসব গুপ্তহত্যার মধ্যদিয়ে় ইহুদিবাদী ইসরাইল সমস্ত রেড লাইন অতিক্রম করেছে এবং তাদেরকে অবশ্যই গাজার সমর্থক সমস্ত  ফ্রন্ট থেকে প্রতিশোধের মুখে পড়়তে হবে।

হিজবুল্লাহ মহাসচিব বলেন, “বেশ কয়েকটি দেশ থেকে হিজবুল্লাহকে গুপ্তহত্যার প্রতিশোধ না নিতে কিংবা সামান্য মাত্রাযয় হামলা চালাতে অনুরোধ জানানো হয়ে়ছে কিন্তু জবাব না দেয়়া হিজবুল্লাহর জন্য অসম্ভব ব্যাপার। ইহুদিবাদী ইসরাইলকে লক্ষ্য করে হিজবুল্লাহ মহাসচিব স্পষ্টভাবে বলেন, “এই বিষয়ে কোনো আলোচনা নেই। আমাদের ও তোমাদের মধ্যে যে বিষয়়টি আছে সেটি হচ্ছে কয়েকটি দিন, কয়েকটি রাত এবং যুদ্ধক্ষেত্র। তিনি বলেন, হিজবুল্লাহ কমান্ডারদের হত্যার অজুহাত দাঁড়় করাতে ইসরাইল ইচ্ছাকৃতভাবে মাজদাল শামস শহরে হামলা চালিয়ে়ছে। এই হামলার আসল উদ্দেশ্য হচ্ছে সেখানকার শিয়়া মুসলমানদের বিরুদ্ধে দ্রুজ সম্প্রদায়়কে ক্ষেপিয়ে় তোলা।

হিজবুল্লাহ মহাসচিব বলেন,“অবরুদ্ধ গাজা উপত্যকার ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন দেয়ার কারণে হিজবুল্লাহকে চড়ামূল্য দিতে হচ্ছে। তবে এটা নতুন কিছু নয়়, আমরা এই মূল্যকে বরণ করে নিয়ে়ছি। (সূত্র: পার্সটুডে।)

সম্পর্কিত খবর

গাজা ইস্যুতে মুসলিম ঐক্যের আহ্বান : নেতানিয়াহুর সমালোচনায় এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘অত্যাচারী শাসক’ বলে আখ্যায়িত করেছেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন, গাজায় ইসরাইলের সামরিক অভিযানের বিরুদ্ধে বিশ্বজুড়ে মুসলমানরা ঐক্যবদ্ধ হবে

মহাকাশ প্রযুক্তিতে পাকিস্তান-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদার

পাকিস্তান ও তুরস্ক প্রতিরক্ষা, মহাকাশ উদ্ভাবন এবং আধুনিক প্রযুক্তি খাতে সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে একমত হয়েছে। পাকিস্তান সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তুরস্ক সফরকালে পাকিস্তান

৩৩ বছরের পর মুর্শিদাবাদে বাবরি মসজিদের নির্মাণ উদ্বোধন

অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ৩৩ বছর পূর্তির এই দিনে, ভারতের উত্তর প্রদেশের ঐতিহাসিক সেই ঘটনার স্মরণে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙায় ‘বাবরি মসজিদ’ নামে নতুন একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার অনুষ্ঠানের এই দায়িত্ব পালন করবেন তৃণমূল কংগ্রেস থেকে

ইব্রাহিমি মসজিদের দরজা ফিলিস্তিনিদের জন্য বন্ধ - এলাকায় নিষেধাজ্ঞা জারি

পশ্চিম তীরের হেবরনে পরিস্থিতি আবারও অস্বস্তিকর হয়ে উঠেছে,কারণ ইসরায়েলি প্রশাসন মুসলিমদের জন্য ইব্রাহিমি মসজিদের গেট বন্ধ করে দিয়েছে এবং পুরোনো শহরজুড়ে কঠোর কারফিউ কার্যকর করেছে। দীর্ঘদিন ধরে দখল,টহল এবং বসতি স্থাপনকারীদের উপস্থিতির কারণে উত্তেজনা বিরাজমান এই এলাকা